রশিদ আহমেদ চট্টগ্রাম আইইবির ভাইস চেয়ারম্যান

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১১:২৫ পিএম

ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রামের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্বরত আছেন। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত