‘কোথাও থাকে না কেউ হেরে গেলে বাজি,জেনো তবু আমি আছি।’
ধ্রুপদির বৈশাখ সংখ্যায় প্রকাশিত ‘বাজি’ কবিতার দুই লাইন দিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণ চলছে জনপ্রিয় কথাসাহিত্যিক ও কবি সাদাত হোসাইনের ‘নির্বাচিত কবিতা’ বইয়ের। বইটি প্রকাশ করছে অন্যপ্রকাশ। এর নান্দনিক প্রচ্ছদ করেছেন হৃদয় চৌধুরী, নামলিপি করেছেন আহমেদ বোরহান। আর বইটির অলংকরণ করেছেন আশুতোষ দেবনাথ। বইটির প্রি-অর্ডার চলছে রকমারিতে। প্রি-অর্ডারে পাঠকদের আহ্বান জানিয়ে কবি ও কথাসাহিত্যিক সাদাত হোসাইন লিখেছেন ‘আমার দুটি কবিতার বই এখন আর বাজারে এভেইলেবল নয়, সেই বইগুলোসহ আগের অন্যান্য বই থেকে বাছাইকৃত এবং নতুন লেখা কিছু কবিতা সহযোগে আসছে ‘সাদাত হোসাইনের নির্বাচিত কবিতার বই।’
বইটির প্রি-অর্ডার চলছে রকমারিতে, যেখান থেকে সাদাত হোসাইনের কবিতার বইটি পাঠকরা সংগ্রহ করতে পারবেন।
