ব্যাংকে অগ্নিনিরাপত্তা জোরদারের নির্দেশ

আপডেট : ২৩ মে ২০২৩, ০৭:২৬ এএম

অগ্নি দুর্ঘটনা রোধে দেশের সব ব্যাংকে অগ্নিনির্বাপণব্যবস্থা নিশ্চিতকরণে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকা-ের ঘটনায় জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে স্বয়ংক্রিয় প্রতিকারব্যবস্থা সংক্রান্ত যন্ত্রপাতি এবং মানুষের ব্যবহার্য যন্ত্রপাতি কার্যকারিতা পরীক্ষাসহ ভবন বা দালানে কর্মরত সবার জন্য প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে নিয়মিত বিরতিতে অগ্নিনির্বাপণ সংক্রান্ত মহড়ার আয়োজন করতে হবে। অগ্নিকা-ের ঘটনা প্রতিরোধ এবং অগ্নিনির্বাপণব্যবস্থা নিশ্চিতে আইন, বিধিমালা ও কোডের প্রযোজ্য নির্দেশনাগুলো যথাযথভাবে পরিপালনের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত