কুস্তিগিরদের পদক যাচ্ছিল গঙ্গায়!

আপডেট : ৩১ মে ২০২৩, ১২:১৪ এএম

যৌন হয়রানির বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনে পুলিশি হেনস্তার প্রতিবাদে ভারতের সেরা কুস্তিগিররা এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করতে গিয়েছিলেন। চলমান আন্দোলনে সরকারের ঔদাসীন্যের জবাবে গতকাল মঙ্গলবার দেশটির উত্তরাখ-ের হরিদ্বারে গঙ্গা নদীতে নিজেদের পদক বিসর্জন দিতে চেয়েছিলেন আন্দোলনরত কুস্তিগিররা। তবে ভারতের সংযুক্ত কিষান মোর্চার নেতা নরেশ তিকাইত দেশের কুস্তি তারকাদের পদক বিসর্জন ঠেকিয়েছেন। আশ্বাস দিয়েছেন, দাবি আদায়ে তারাও কুস্তিগিরদের সঙ্গে মাঠে নামবেন। পাঁচ দিনের মধ্যে দাবি আদায় না হলে কুস্তিগিরদের পদক বিসর্জন দেওয়া আটকাতে আসবেন না তিনি। গত কয়েক মাস থেকে অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে জয়ী বিনেশ ফোগাত, সাক্ষি মালিক, বজরঙ্গ পুনিয়াদের মতো কুস্তিগিররা রেসলিং ফেডারেশনের সভাপতি উত্তর প্রদেশের বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংয়ের পদত্যাগ চেয়ে আসছেন। তার বিরুদ্ধে নারী কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত