ট্রেজারি বন্ড কিনতে লাগবে লাখ টাকা

আপডেট : ০৪ জুন ২০২৩, ১১:০৬ পিএম

পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারী তথা বিও হিসাবধারীরা এখন থেকে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বন্ড ক্রয় করতে পারবেন। গতকাল রবিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়মিত সভায় এ সংক্রান্ত সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়েছে। সভায় এসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সভাপতিত্ব করেন।

সভা শেষে এসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারী তথা বিও হিসাবধারীরা তাদের সংশ্লিষ্ট স্টক ব্রোকারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বন্ডের প্রাইমারি অকশনে যেন অংশগ্রহণ করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে (বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি, সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড) আলোচনা এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি প্রসেস ফ্লো এবং নির্দেশনা প্রস্তুত করা হয়, যা অত্র কমিশন সভায় অনুমোদন করা হয়েছে।

ফলে সাধারণ বিনিয়োগকারীরা প্রাইমারি অকশনে এক লাখ টাকা বা তার গুণিতক মূল্যের ট্রেজারি বন্ড ক্রয় করতে পারবেন। এতে পুঁজিবাজারে ট্রেজারি বন্ড বা সরকারি সিকিউরিটিজের জোগান বৃদ্ধি পাবে এবং সেকেন্ডারি মার্কেটেও ওই সিকিউরিটিজের লেনদেন বৃদ্ধির মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে উঠবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত