মো. রেজাউল করিম সম্প্রতি উত্তরা ব্যাংক লিমিটেডের ডিএমডি হিসেবে নিয়োগ লাভ করেছেন। এর আগে তিনি একই ব্যাংকে নির্বাহী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
রেজাউল করিম ১৯৯৬ সালে প্রবেশনারি অফিসার হিসেবে উত্তরা ব্যাংকে যোগ দেওয়ার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকের বিভিন্ন শাখায় শাখা ব্যবস্থাপক, বিভিন্ন জোনের আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালনসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেন। পেশাগত উৎকর্ষ বৃদ্ধির জন্য তিনি দেশ ও বিদেশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন।
রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে অনার্সসহ এম.কম. এবং ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া থেকে এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭০ সালে বরিশাল জেলার মুলাদী উপজেলায় জন্মগ্রহণ করেন।
বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক হিসাবে ১৯৬৫ সালে ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন নামে প্রতিষ্ঠিত হয় উত্তরা ব্যাংক। ১৯৭১ সালে ব্যাংটি পূর্ববাংলার কোষাগারের দায়িত্ব পালন করে। স্বাধীনাতার পর সরকার ব্যাংটি অধিগ্রহণ করে উত্তরা ব্যাংক নামকরণ করে। বর্তমানে ব্যাংকটির ২৪৫টি শাখা এবং ২৬টি উপশাখা রয়েছে। বিজ্ঞপ্তি
