ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ইউক্রেনের সেনারা

আপডেট : ১০ জুন ২০২৩, ১২:০৩ এএম

রুশ সেনাদের হটাতে কয়েক দিন আগে পূর্ব দিকের অঞ্চলগুলোতে হামলা চালানো শুরু করে ইউক্রেন। তবে যুক্তরাষ্ট্রের দুজন সামরিক কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, এ হামলা চালাতে গিয়ে রুশ বাহিনীর ‘শক্তিশালী প্রতিরোধের’ মুখে পড়েছিল ইউক্রেনীয় সেনারা। এতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। এ ছাড়া হারিয়েছে যুক্তরাষ্ট্রের পাঠানো সাঁজোয়া যানও। দীর্ঘ অপেক্ষা ও প্রস্তুতির পর রুশদের প্রতিরোধ ভাঙতে এ অভিযান শুরু করে ইউক্রেন। আগেই ধারণা করা হয়েছিল, তথাকথিত এ পাল্টা আক্রমণ ইউক্রেনীয়দের জন্য কঠিন হবে। কিন্তু রুশ সেনারা যে এতটা শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে সেটি ‘ধারনারও বাইরে’ বলে জানান ওই কর্মকর্তারা। তাদের একজন বলেন, ধ্বংসপ্রাপ্ত অস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো এমআরএপি সাঁজোয়া যানও ছিল। আর ক্ষতির পরিমাণ বেশ ‘উল্লেখযোগ্য।’ যদিও ইউক্রেনের দাবি তারা বাখমুতে ভালো সফলতা পেয়েছেন। কিন্তু ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, গ্রেনেড ও মর্টারসহ অন্যান্য অস্ত্রে সজ্জিত রুশ বাহিনী ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত