ইউল্যাব ক্যাম্পাসে বিপ্রপার্টির সেমিনার

আপডেট : ১১ জুন ২০২৩, ০১:০৩ এএম

রিয়েল এস্টেট মার্কেটপ্লেস বিপ্রপার্টি, সম্প্রতি ইউল্যাব ক্যাম্পাসে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে এবং রিয়েল এস্টেট বিশ্বের নানাদিকের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তাদের উদ্বুদ্ধ করতে চমৎকার একটি সেমিনারের আয়োজন করে। এই আয়োজনে উপস্থিত ছিলেন বিপ্রপার্টির সিইও মার্ক নসওয়ার্দি এবং ডিসিজির সিইও ও ডিরেক্টর ম্যাথিউ কেয়ার।

মার্ক নসওয়ার্দি তার উপস্থাপনায় গত কয়েক বছরে বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরে বিপ্রপার্টির উল্লেখযোগ্য অবদানগুলো সম্পর্কে আলোকপাত করেন।

এক্সপার্টদের সঙ্গে ইউল্যাবের শিক্ষার্থীদের যুক্ত করতে এই অংশগ্রহণমূলক সেশনটি দারুণ এক প্ল্যাটফরম হিসেবে কাজ করে। যেখানে অংশগ্রহণকারীরা ইন্ডাস্ট্রি-সংক্রান্ত নানান প্রশ্ন করার ও উত্তর জানার, মতামত প্রদানের এবং বাংলাদেশের রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি সম্পর্কে আরও বিস্তারিতভাবে বোঝার সুযোগ লাভ করে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত