দেশে এসেছে ভিভোর ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩৬। চলতি বছর এটি ভিভোর ওয়াই সিরিজের তৃতীয় স্মার্টফোন। তুলনামূলক কম বাজেটে একটু ভিন্ন লুক আর শক্তিশালী ব্যাটারির এই স্মার্টফোন সবার নজর কাড়ার মতোই।
ভাইব্রেন্ট গোল্ড এবং মেটিওর ব্ল্যাক এই দুই কালারে মিলবে ভিভো ওয়াই৩৬। ওয়াই সিরিজের স্মার্টফোনগুলোর মতো ভিভো ওয়াই৩৬ এর দামও হাতের নাগালে রেখেছে ভিভো। এর দাম রাখা হয়েছে ২৬,৯৯৯ টাকা।
ভিভো ওয়াই৩৬-তে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। পাশাপাশি ৮ জিবি র্যাম এবং আরও অতিরিক্ত ৮জিবি র্যামের বিশাল স্টোরেজ এর মান নিশ্চিত করবে শতভাগ। একসঙ্গে ২৭টি অ্যাপ রাখা যাবে ব্যাকগ্রাউন্ডে। ভিভো ওয়াই৩৬-এ আছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। ফাস্ট চার্জিংয়ের জন্য রয়েছে ৪৪ ওয়াটের টাইপ-সি ফাস্ট চার্জার।
৬.৬৪ ইঞ্চির ফুল এইচডিপ্লাস এলসিডি ডিসপ্লে পাওয়া যাবে ভিভো ওয়াই৩৬ স্মার্টফোনে। এর ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্জ যা কাজ করবে যথেষ্ট দ্রুত ও নির্ভুলভাবে। এতে আছে ৫০ এমপি রিয়ার ক্যামেরা+২ এমপি বোকেহ এবং ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা। ভিভো ওয়াই৩৬-এর ডাবল এক্সপোজার মোড ব্যবহার করে দুটো ছবিকে একসঙ্গে দারুণভাবে কম্পোজ করা সম্ভব। বিজ্ঞপ্তি
