অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সচেতন দেশের প্রতিটি নাগরিক। প্রস্তাবিত বাজেট পাস হচ্ছে সপ্তাহখানেকের মধ্যেই। এ নিয়ে ‘কেমন বাজেট পেলাম’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে দৈনিক দেশ রূপান্তর। আলোচনায় প্রাধান্য পাবে বাজেট বাস্তবায়ন, ঘাটতি অর্থায়ন, মূল্যস্ফীতি, বেসরকারি খাত, বিনিয়োগ, কর্মসংস্থান, জ¦ালানি ইত্যাদি বিষয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ ছাড়া অন্য অতিথিদের মধ্যে রয়েছেন গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএমএ) সভাপতি কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পরিচালক ড. ফেরদৌসি বেগম।
×
