নগদ-এর বিএমডব্লিউ ক্যাম্পেইনের মেয়াদ শেষে কয়েক ধাপে বাছাইয়ের পর মোট ৭১ জন নগদ গ্রাহক সম্ভাব্য বিজয়ীর চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন। এ পর্যায়ে গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ভোট পাওয়া গ্রাহকই জিতবেন কোটি টাকার কাক্সিক্ষত বিএমডব্লিউ গাড়ি। তালিকা চূড়ান্তকরণের ক্ষেত্রে প্রতি জেলা থেকে ন্যূনতম একজনকে নিশ্চিত করা হয়েছে। গত মার্চের শেষ সপ্তাহ থেকে জুনের ৩০ তারিখ পর্যন্ত চালু ছিল নগদের বিএমডব্লিউ ক্যাম্পেইনটি। গ্রাহকদের ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ত সাড়ায় এই তিন মাসে দেশের সেরা পেমেন্ট ক্যাম্পেইন হিসেবে গ্রাহক স্বীকৃতি পেয়েছে এটি।
×
