স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক দেলোয়ার

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১২:৫৫ এএম

এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দেন। গত ৬ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৭৪তম সভায় হোসেনকে ওই পদে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

দেলোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি আইসিএমএবি থেকে এফসিএমএ, বিআইএম থেকে কম্পিউটার সায়েন্সে পিজিডি এবং বিপিএটিসি থেকে এসিএডি সম্পন্ন করেন। দীর্ঘ ও বৈচিত্র্যময় কর্মজীবনে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃস্থানীয় পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি সাফা ও আইসিএমএবি সভাপতি, রূপালী ব্যাংকের পরিচালক এবং বিএসএফআইসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত