পুলিশের ১৬ উপমহাপরিদর্শককে (ডিআইজি) ও ৩৫ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত এক বছরে পুলিশে এটি সবচেয়ে বড় ধরনের রদবদল। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়।
আজ সোমবার পুলিশ সুপার পদমর্যাদার অন্তত ২০ কর্মকর্তাকে বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে। পুলিশের একটি সূত্র দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে ট্যুরিস্ট পুলিশে, সিআইডির অতিরিক্ত ডিআইজি (বর্তমানে উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম নাহিদুল ইসলামকে সিআইডিতে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) বিপ্লব বিজয় তালুকদারকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামানকে পুলিশ স্টাফ কলেজে, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মোজাম্মেল হককে খুলনা মহানগর পুলিশ কমিশনার ও রাজশাহী মহানগরী পুলিশ কমিশনার মো. আনিসুর রহমানকে রাজশাহী রেঞ্জে, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আবদুল বাতেনকে রংপুর রেঞ্জে, রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদকে অ্যান্টি টেররিজম ইউনিটে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের মো. জামিল হাসানকে বরিশাল রেঞ্জের ডিআইজি, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি (বর্তমানে উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) রখফার সুলতানা খানমকে সারদা পুলিশ একাডেমিতে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (বর্তমানে উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জাকির হোসেন খানকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে, এসবির অতিরিক্ত ডিআইজি (বর্তমানে উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মনিরুজ্জামানকে এসবিতে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (বর্তমানে উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলামকে ঢাকা ট্রেনিং ড্রাইভিং স্কুলে ও ঢাকা ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. নজরুল ইসলামকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। তা ছাড়া গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ দেলোয়ার হোসেনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ একাডেমিতে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মারুফ হোসেন সরদারকে ঢাকা রেঞ্জে, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাইদুর রহমান খানকে পুলিশ স্টাফ কলেজে, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তীকে নৌ-পুলিশে, এসবির অতিরিক্ত ডিআইজি মো. রাশিদুল ইসলাম খানকে ঢাকা রেঞ্জে, এসবির অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমানকে ময়মনসিংহ রেঞ্জে, রাজশাহী মহানগরীর অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ফারুক হোসেনকে এসবিতে, রাজশাহী মহানগরীর অতিরিক্ত পুলিশ কমিশনার সামসুন্নাহারকে এসবিতে, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানাকে এসবিতে, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আঞ্জুমান কালামকে পুলিশ সদর দপ্তরে, নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ চন্দ্র রায়কে রংপুর রেঞ্জে, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে পুলিশ সদর দপ্তরে, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ইকবালকে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কক্সবাজারের অধিনায়ক, কক্সবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শহীদ হারুন অর রশিদকে সিলেট রেঞ্জে, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন রীনাকে হাইওয়ে পুলিশে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার লিটন কুমার সাহাকে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মান্নান মিয়াকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিমকে অ্যান্টি টেররিজম ইউনিটে, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মো. হেমায়তুল ইসলামকে রাজশাহী মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরীকে খুলনা রেঞ্জে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. হাসানুজ্জামানকে খুলনা রেঞ্জে, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আতিকুর রহমান মিয়াকে হাইওয়ে পুলিশে, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমাকে ট্যুরিস্ট পুলিশে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, র্যাবের চৌধুরী মঞ্জুরুল কবিরকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীর অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদকে রাজশাহী রেঞ্জ রিভার্স ফোর্স, রেঞ্জ রিজার্ভ ফোর্স রাজশাহীর অতিরিক্ত ডিআইজি মো. আবদুর রাজ্জাককে বগুড়া-৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার অধিনায়ক ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মেহেদুল করিমকে রেঞ্জ রিজার্ভ ফোর্স রংপুরে, রেঞ্জ রিজার্ভ ফোর্স রংপুরের অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামানকে সিআইডিতে, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বরিশালের অতিরিক্ত ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেন ভূঁইয়াকে র্যাবে, বরিশাল মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুনকে বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আহমার উজ্জামানকে গাজীপুর মহানগর পুলিশে, পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মো. হামিদুল আলমকে বরিশাল মহানগর পুলিশে, ঢাকার রেঞ্জ রিজার্ভ ফোর্সের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রেজাউল করিমকে অ্যান্টি টেররিজম ইউনিটে বদলি করা হয়েছে।
