ভিডিও বানিয়ে ইউটিউব থেকে এক কোটি টাকার বেশি আয় করেছেন তাসলিম নামে এক ভারতীয় ইউটিউবার। কিন্তু তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে দেশটির আয়কর বিভাগ। আয়কর ফাঁকির অভিযোগে তাসলিমের বাড়িতে সম্প্রতি অভিযান চালিয়েছে কর্র্তৃপক্ষ। আয়কর কর্মকর্তারা জানান, সেখান থেকে তারা ২৪ লাখ রুপি উদ্ধার করেছেন। তার বিরুদ্ধে তদন্ত চলছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তাসলিমের পরিবার। আয়ের হিসাবে গরমিল এবং করফাঁকির অভিযোগে সম্প্রতি ভারতের বেশ কিছু ইউটিউব-ইনস্টাগ্রাম তারকার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভারতীয় আয়কর বিভাগ। সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, অনেক অনলাইন কনটেন্ট নির্মাতা আয়কর রিটার্ন (আইটিআর) বা ফাইলিংয়ে সঠিক আয় দেখাচ্ছেন না বা কম দেখাচ্ছেন। তবে এর পেছনে তাদের ট্যাক্স আইন সম্পর্কে অজ্ঞতার কথাও উল্লেখ করেছেন কর্মকর্তারা।
×
