ক্রিমিয়া সেতুতে ফের বিস্ফোরণ নিহত ২

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৬:৫৩ এএম

রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে সংযোগকারী ক্রিমিয়া সেতুতে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি এক পরিস্থিতিতে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এ ঘটনায় দুজন নিহত ও এক শিশু আহত হয়েছে।

রুশ কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুটিতে যান চলাচল বন্ধ রয়েছে। রয়টার্সের এক ভিডিওতে ক্রাইমিয়ার সঙ্গে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলেকে সংযোগকারী ১৯ কিলোমিটার দীর্ঘ সড়ক ও রেল সেতুটিতে কোনো যানবাহন দেখা যায়নি।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়া কথিত সামরিক অভিযান শুরু করার পর বড় ধরনের একটি বিস্ফোরণে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামত করার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন একটি মার্সিডিজ গাড়ি চালিয়ে সেতুটি পার হয়েছিলেন। ক্রিমিয়ায় রাশিয়ার নিয়োগকৃত গভর্নর সের্জেই আকসাইওনভ জানিয়েছেন, সেতুটির ১৪৫তম পিলারে জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সেতুটির ক্রিমিয়ার কাছাকাছি অংশের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু পিলার ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু কী কারণে সেতুটি ক্ষতিগ্রস্ত হলো, সে বিষয়ে কিছু জানায়নি তারা।

রাশিয়ার মিলিশিয়া বাহিনী ওয়াগনার গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট গ্রে জোন চ্যানেল জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোররাত ৩টা ৪ মিনিটে ও ৩টা ২০ মিনিটে সেতুটিতে দুটি হামলার ঘটনা ঘটেছে।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বেলগোরোদ অঞ্চলের গভর্নর বিচেসøাভ গ্লাদকভ জানিয়েছেন, সেতুটিতে থাকা একটি গাড়ির যাত্রী এক বালিকা আহত ও তার বামা-মা নিহত হয়েছেন।

ইউক্রেনের ওদেসার সামরিক প্রশাসনের মুখপাত্র সের্হিও ব্রাচ্চুক তার টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন, তাতে সেতুটির একটি অংশ ভেঙে পড়েছে বলে মনে হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত