নগদের বিএমডব্লিউ জিতলেন ঢাকার মাহবুব

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১১:০০ পিএম

নগদের কোটি টাকার বিএমডব্লিউ জিতে নিলেন ঢাকার পালোয়ান মাহবুব হায়দার। নগদের মেগা পেমেন্ট ক্যাম্পেইনের পুরস্কার গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর কাছে হস্তান্তর করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত