পুতিনের হুঁশিয়ারি

বেলারুশে আগ্রাসন হবে রাশিয়ার ওপর হামলা

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১১:০১ পিএম

ন্যাটো জোটের সদস্য পোল্যান্ড ভূখণ্ড বাড়ানোর স্বপ্নে বিভোরÑ এমন অভিযোগ এনে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ার প্রতিবেশী ও ঘনিষ্ঠ মিত্র বেলারুশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনকে মস্কো তার নিজের ওপর হামলা বলেই গণ্য করবে। তেমনটা হলে সর্বশক্তি দিয়েই তা প্রতিহত করা হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পুতিন একথা বলেন।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, পোল্যান্ডের পশ্চিমাংশ যে সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্তালিনের উপহার, পোলিশদের তা মনে করিয়ে দিতে চায় রাশিয়া।

বেলারুশ রাশিয়ার সঙ্গে একটি ‘ইউনিয়ন স্টেটে’ আছে; এই পদ্ধতিতে দুই দেশের প্রায় সবকিছু আলাদা হলেও নিরাপত্তার ক্ষেত্রে তারা একে অপরের সহযোগিতা নিতে পারে।

রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের সদস্যরা বেলারুশ পৌঁছানোর পর বুধবার ওয়ারশের নিরাপত্তা কমিটি পোল্যান্ডের পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর কিছু ইউনিটকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরই পুতিন পোল্যান্ডের বিরুদ্ধে ভূখণ্ড বাড়ানোর অভিসন্ধির অভিযোগ আনলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত