বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) গ্রাহকদের যেকোনো ফি এখন থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে ঘরে বসে মুহূর্তেই পরিশোধ করা যাবে। বিআরটিএর ফি পরিশোধের জন্য সম্প্রতি নগদ ও সিএনএসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার অংশ হিসেবে এখন থেকে ইনসিওরেন্স এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন, মোটরযান নিবন্ধন, মালিকানা হস্তান্তর, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইনসিওরেন্স এবং মোটরযানের ফিটনেস নবায়ন, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন ও রুট পারমিটসহ বিআরটিএর যেকোনো সেবার ফি নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে।
ফি পরিশোধ করার জন্য গ্রাহকদের আর সশরীরে ব্যাংক অথবা বিআরটিএর নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে না। নগদ-এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে ফি পরিশোধ করার সঙ্গে সঙ্গে নগদ পেমেন্ট সিস্টেমেই চলে আসবে ই-রিসিট। বিজ্ঞপ্তি
