তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্সের পর্যালোচনার ভিত্তিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শরিয়াভিত্তিক সূচকে ৯টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। আর তালিকা থেকে ১০টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিএসই।
সিএসইর শরিয়া সূচকে যুক্ত হওয়া ৯টি কোম্পানি হলো এপেক্স ফুড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বেক্সিমকো লিমিটেড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, গ্লোবাল ইসলামী ব্যাংক, জিকিউ বলপেন, লিবরা ইনফিউশন এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
তালিকা থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো আমান ফিড, বাংলাদেশ ল্যাম্পস, ইস্টার্ন হাউজিং, ফার ক্যামিকা, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন হার্ভেস্ট, খুলনা প্রিন্টিং, মতিন স্পিনিং, রিং শাইন এবং ইউনাইটেড পাওয়ার। আগামী ১ আগস্ট থেকে এই তালিকা কার্যকর হবে।
