নতুন একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক মোবাইলফোন কোম্পানি রবি আজিয়াটা। কোম্পানির নাম ‘আর ভেঞ্চার পিএলসি’। সাবসিডিয়ারি কোম্পানিটির শতভাগ মালিকানা থাকবে রবির হাতে। গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে দেওয়া তথ্যানুযায়ী, সাবসিডিয়ারি আর ভেঞ্চার পিএলসির রেজিস্টার্ড অফিস বাংলাদেশে অবস্থিত হবে। ওটিটি সার্ভিস, টিকেটিং সার্ভিসেস ও মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিসেসের ডিজিটাল সেবা দেবে কোম্পানিটি। এ ছাড়াও স্টার্টআপ ও ডিজিটাল ভেঞ্চারসেও বিনিয়োগ করবে রবির এই সাবসিডিয়ারি।
চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা। এতে করে চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে রবির ইপিএস দাঁড়িয়েছে ১৩ পয়সায়।
