শেয়ারট্রিপের চতুর্থ বর্ষপূর্তিতে মাসব্যাপী আকর্ষণীয় অফার

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১২:২৩ এএম

দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল টেক প্রতিষ্ঠান শেয়ার ট্রিপ চার বছরে পদার্পণ করেছে। আনন্দের এ মুহূর্তকে সব গ্রাহকের সঙ্গে উদযাপন করতে সব ধরনের সেবার ক্ষেত্রে মাসব্যাপী আকর্ষণীয় ছাড়ের অফারসহ দুর্দান্ত ক্যাম্পেইন নিয়ে এসেছে শেয়ারট্রিপ।

বর্ষপূর্তির এই ক্যাম্পেইনটি গত ১ আগস্ট শুরু হয়েছে, চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। হোটেল, ফ্লাইট, ভিসা, হলিডে প্যাকেজসহ অনেক কিছুর ক্ষেত্রে দুর্দান্ত সব ডিল নিয়ে এসেছে ক্যাম্পেইনটি। শেয়ারট্রিপের সব সেবার ওপর উপস্থিত ছাড়ের সঙ্গে, বর্ষপূর্তির ক্যাম্পেইন উপলক্ষে অতিরিক্ত ৪ শতাংশ ছাড়ের অফার নিয়ে এই ক্যাম্পেইনটি সাজানো হয়েছে। তা ছাড়া, ফ্লাইটের ক্ষেত্রে দুই হাজার টাকা, হলিডে প্যাকেজের ক্ষেত্রে চার হাজার টাকা ও ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। হোটেলের ক্ষেত্রে অফারগুলো ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত পাওয়া যাবে। পাশাপাশি, ফ্লাইটের অফারগুলো পাওয়া যাবে ৮ থেকে ১৪ আগস্ট পর্যন্ত। সেই সঙ্গে, হলিডে প্যাকেজের অফারগুলো ১৫ থেকে ২১ আগস্ট ও ভিসার অফারগুলো ২২ থেকে ২৮ আগস্ট পর্যন্ত পাওয়া যাবে।

২০১৯ সালের ৩০ জুলাই যাত্রা শুরুর পর থেকে গত চার বছরে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে শেয়ারট্রিপ। এ বছর, শেয়ারট্রিপ দেশের ভ্রমণ খাতের প্রথম অ্যাপ হিসেবে প্লে-স্টোর থেকে ৫ লাখ ৭০ হাজার ও অ্যাপ স্টোর থেকে ৫০ হাজারেরও বেশিবার ডাউনলোড হওয়ার মাইলফলক অর্জন করেছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত