বেসরকারি খাতের এনআরবি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন আলী আহমেদ। সম্প্রতি অনুষ্ঠিত এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আহমেদ একজন অনিবাসী বাংলাদেশি এবং যুক্তরাজ্যে বসবাসরত একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী। বর্তমানে তিনি মিরভালে হোল্ডিংস লিমিটেড, বিজে ব্রাউন বিজনেস লিমিটেড, এএবি এস্টেট লিমিটেড, এবং এএ এক্সপ্রেস ফুড ডিস্ট্রিবিউশন লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত। বিজ্ঞপ্তি
×
