ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক

গ্রোথ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১২:২৭ এএম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। গত সোমবার এসইসির ৮৮০তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

মিউচ্যুয়াল ফান্ডটির লক্ষ্যমাত্রা হচ্ছে ২০০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা হিসেবে গ্রামীণ ব্যাংক ১০০ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ১০০ কোটি টাকা সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে, যা প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ‘ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড’। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত