বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাউথইস্ট ব্যাংকের পুষ্পস্তবক অর্পণ

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

জাতীয় শোক দিবস পালন এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহীদের স্মরণে সাউথইস্ট ব্যাংক মাসব্যাপী চলমান শোক পালন কর্মসূচির আওতায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং এক আলোচনা সভা হয়। ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, ডিএমডিসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভার আগে সভায় অংশগ্রহণকারী সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত