পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন নিহত ১৬

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১০:৪৩ পিএম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পিন্ডি ভাটিয়ান শহরের কাছে বাস ও ডিজেলবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৬ জনের মৃত্যু হয়, আহত হয় ১৫ জন। রবিবার (২০ আগস্ট) ভোরবেলা দুর্ঘটনাটি ঘটে।

পাকিস্তানের সংবাদপত্র ডন থেকে জানা যায়, যাত্রীবাহী বাসটি করাচি থেকে ইসলামাবাদ যাওয়ার পথে উল্টোদিক থেকে আসা একটি ডিজেলবাহী পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এবং তারপরেই তাতে আগুন লেগে যায়। এতে ১৬ জন নিহত ও ১৫ জন আহত হয়।

হাফিজাবাদ জেলা পুলিশের এক অফিসার বলেন, দুর্ঘটনায় উভয় গাড়ির চালকই মারা গেছেন। তিনি আরও জানান, গুরুতর আহতদের ফয়সালাবাদের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহতদের মধ্যে নারী ও শিশু উভয়ই রয়েছেন। আহতদের সবার অবস্থাই প্রায় আশঙ্কাজনক। বাসচালকের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

হাইওয়ে পুলিশ বলেছে, দুর্ঘটনার পর পরই স্থানীয়রা সাহায্য করার জন্য এগিয়ে আসেন এবং ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা না এলে, কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হতো না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত