আবদুস সামাদ লাবু আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার পর্ষদের ৩৯০তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন। লাবু আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। তিনি শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলসের চেয়ারম্যান। তিনি একুশে টেলিভিশনের (ইটিভি) ভাইস চেয়ারম্যান। আবদুস সামাদ বায়তুস-শরফ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সমিতি ঢাকার নির্বাহী সদস্য। বিজ্ঞপ্তি
×
