লাইসেন্স পেল সেবা ফিনটেক

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১২:৪১ এএম

পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) লাইসেন্স পেয়েছে সেবা ফিন‌টেক লিমিটেড। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক সেবা ফিন‌টেক লিমিটেডকে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের শর্ত সাপেক্ষে দে‌শের অভ্যন্তরে পিএসপি লাইসেন্স দেওয়া হয়েছে। পেমেন্ট সিস্টেম অপারেটর প্রধানত পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রদান করে, যার সাহায্যে ই-কমার্স উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা মূল্য ইন্টারনেটের মাধ্যমে গ্রহণ করতে পারে। এ ছাড়া কিছু পেমেন্ট সিস্টেম অপারেটরের অবকাঠামো ব্যবহার করে ব্যাংকগুলো কার্ড পরিচালনা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত