গ্রেপ্তারের পর এবার হাসপাতালে থাকসিন

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১০:৫৯ পিএম

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার তাকে হাসপাতালে ভর্তির তথ্য জানায় বিবিসি। প্রায় ১৫ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর গত মঙ্গলবার দেশে ফিরেই গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

বিবিসি বলছে, মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে সরাসরি আদালতে নেওয়া হয়। আদালত ক্ষমতার অপব্যবহারসহ তিনটি অপরাধের জন্য তাকে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। পরে তাকে ব্যাংককের একটি কারাগারে পাঠানো হয়। তবে আটকের পর থেকেই স্বাস্থ্য সমস্যায় পড়েন তিনি। মঙ্গলবার রাতেই তাকে পুলিশ হাসপাতালে নেওয়া হয়। বুকে চাপ অনুভব করায় প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপ শনাক্ত করা হয় বলে জানা গেছে। তবে তার কোন ধরনের স্বাস্থ্য সমস্যা হয়েছে তা এখনো স্পষ্ট করে বলেননি চিকিৎসকরা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুয়ে থাইয়ের প্রতিষ্ঠাতা ধনকুবের থাকসিনের (৭৪) সর্বশেষ অবস্থা কী তা বুধবার পরিষ্কারভাবে জানা যাবে। থাইল্যান্ডের কারা কর্র্তৃপক্ষ বিভাগ জানিয়েছে, থাকসিন বুকে ব্যথা অনুভব করার পর তার উচ্চ রক্তচাপ শনাক্ত হলে তাকে ব্যাংককের পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত