এশিয়ার বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১২:২৭ এএম

মর্যাদাপূর্ণ ‘এশিয়া’স বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ডস ২০২৩’ অ্যাওয়ার্ড পেয়েছে গ্রামীণফোন। সম্প্রতি, প্যান প্যাসিফিক সিঙ্গাপুরে অনুষ্ঠিত ১৮তম এমপ্লয়ার ব্র্যান্ডিং অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এ স্বীকৃতি অর্জন করে প্রতিষ্ঠানটি। মেধার ব্যবস্থাপনা, বিকাশ ও উদ্ভাবনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এমপ্লয়ার ব্র্যান্ডিং ইনস্টিটিউট এ অনুষ্ঠানের আয়োজন করে।

অ্যাওয়ার্ড ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিপির এশিয়া প্যাসিফিক অ্যান্ড গ্লোবাল পেরোল এর স্ট্র্যাটেজি ভাইস প্রেসিডেন্ট জন অ্যান্টোস এবং ইআইআইএলএম কলকাতার চেয়ারম্যান ও ডিরেক্টর অধ্যাপক ড. আর পি ব্যানার্জি।

জুরি সদস্যরা প্রতিষ্ঠানগুলোর ২৪ মাসের কার্যক্রম পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করার পর কিছু সুনির্দিষ্ট মানদ-ের ওপর ভিত্তি করে পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্ত করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বাজার কৌশলকে সহায়তা করতে সম্ভাবনাময় মানবসম্পদ বিকশিত করার ক্ষেত্রে গ্রামীণফোনের বেস্ট প্র্যাকটিসগুলোর (সর্বোত্তম অনুশীলনীগুলো) প্রশংসা করা হয়। বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির লক্ষকে সামনে রেখে প্রযুক্তি খাত থেকে তরুণ মেধাবীদের আকৃষ্ট করার নিয়মিত প্রচেষ্টা গ্রামীণফোনের এ স্বীকৃতি অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, গ্রামীণফোন নিজেদের ভবিষ্যৎ উপযোগী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে কাজ করছে এবং ডিজিটাল ক্ষেত্রে অগ্রণী হিসেবে মানবসম্পদকে দক্ষ করে তোলার মাধ্যমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। গ্রাহক-কেন্দ্রিক প্রযুক্তিগতভাবে শীর্ষস্থানীয় সেবাদাতা এই প্রতিষ্ঠানটি কর্মীদের বিকাশ ও কল্যাণে নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ১৮তম এমপ্লয়ার ব্র্যান্ডিং অ্যাওয়ার্ডস অর্জন করে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত