এপির জরিপ বাইডেন বুড়ো বিপজ্জনক ট্রাম্প

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১২:৫৭ এএম

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প অসৎ ও দুর্নীতিবাজ এবং জো বাইডেন বেশ বুড়োÑ এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক। বার্তা সংস্থা এপি’র জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৫২ শতাংশ মানুষই চান না বাইডেন আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন, আর ট্রাম্পের ক্ষেত্রে তা ৬২ শতাংশ। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান বর্তমান প্রেসিডেন্ট বাইডেন এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তারা দুজন নিজেদের মনোনয়নের ব্যাপারে আশাবাদী হলেও যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ মনে করেন, প্রার্থী হিসেবে ট্রাম্প অসৎ ও দুর্নীতিবাজ এবং বাইডেন বুড়ো। এপির জরিপে অংশ নেওয়া ৭৭ শতাংশই মনে করেন, প্রেসিডেন্ট হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সক্ষমতা নেই ৮০ বছর বয়সী বাইডেনের। এর মধ্যে রিপাবলিকান সমর্থকদের ৮৯ শতাংশই মনে করেন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন যথেষ্ট বুড়ো। ৬৯ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক বাইডেনকে আর প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না। অন্যদিকে, ৯১টি মামলার মধ্যে ৪টি মামলায় অভিযুক্ত ট্রাম্প দুর্নীতিগ্রস্ত ও অসৎ বলে মতামত দিয়েছেন জরিপে অংশগ্রহণকারীরা। তাকে মিথ্যাবাদী, রাগী এবং বিপজ্জনক বলেও উল্লেখ করেছেন অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত