ইস্টার্ন হাউজিংয়ের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০১:২৬ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত আবাসন কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২২-২৩ হিসাব বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

২০২২-২৩ হিসাব বছরে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৭ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৫ টাকা ৮৮ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ২০ টাকা ৫৬ পয়সা, যা আগের বছরে ছিল ২১ টাকা ৮০ পয়সা। চলতি বছরের ৩০ জুন সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮০ টাকা ০৮ পয়সা।

আগামী ১৮ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর।

১৯৯৪ সালে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিংয়ের পরিশোধিত মূলধন হচ্ছে ৯৩ কোটি ৩৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের ৫০ দশমিক ৩৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা করা এ কোম্পানিটির শেয়ারের দাম গতকাল ১ টাকা কমে ৯৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত