বাংলাদেশের জনস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ ইস্যু পোশাক শ্রমিকদের দৃষ্টিগত সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করবে অন্ধত্ব প্রতিরোধ এবং চোখের স্বাস্থ্যের উন্নয়নে নিবেদিত একটি নেতৃস্থানীয় বৈশ্বিক সংস্থা, হেলেন কেলার এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক অংশীদারত্বে প্রবেশ করেছে। গতকাল বুধবার বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং হেলেন কেলার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিনা আক্তার, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
যৌথ উদ্যোগের লক্ষ্য হচ্ছে বিজিএমইএ দ্বারা পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে স্বাস্থ্য সংক্রান্ত সেবাদানের মধ্যে সামগ্রিকভাবে চক্ষু পরিচর্যা পরিষেবাগুলোকে একীভূত করা, চূড়ান্ত পর্যায়ে কর্মীদের উৎপাদনশীলতা এবং কল্যাণ বৃদ্ধি করা।
