জবিতে ফেনী ছাত্রকল্যাণের সভাপতি এরফান, সম্পাদক শাহাদাত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৮ পিএম

‘একই সুতোয় বাঁধা মোরা, একই ছায়াতলে; ভাইয়ের পাশে থাকবে ভাই, পূর্ণ মনোবলে’— এই স্লোগানকে সামনে রেখে আগামী এক বছরের জন্য ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী একরামুল হক এরফান ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকর্ম বিভাগ ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী এস. এম. শাহাদাত হোসেন অনু।

পহেলা সেপ্টেম্বর দুপুরে উপদেষ্টাদের সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন দেয়া হয়। নতুন নেতৃত্ব সংগঠনকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা সংগঠনটির উপদেষ্টাদের।

কমিটির নবনির্বাচিত সভাপতি একরামুল হক এরফান বলেন, ফেনী থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এ সংগঠন। সকলের কল্যাণে আমরা সবাই সম্মিলিতভাবে পাশে থাকার চেষ্টা করব।

কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস. এম. শাহাদাত হোসেন অনু বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে আমাদের সংগঠন অত্যন্ত আন্তরিকতার সাথে রক্তদান কর্মসূচি, অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় হেল্প ডেস্ক কার্যক্রম, শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণে সর্বাত্মক সহযোগিতাসহ সমসাময়িক বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহন করে থাকে। ফেনীর শিক্ষার্থীদের সকল বিপদ-আপদে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন, অটুট থাকবে চিরন্তন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত