বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি পদে সামিম আহমেদ পুনর্নির্বাচিত হয়েছেন। কেএম ইকবাল হোসেন সিনিয়র সহসভাপতি, কাজী আনোয়ারুল হক, সহসভাপতি এবং মো. এনামুল হক সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে বিপিজিএমইএর পরিচালনা পরিষদের (২০২৩-২৪ সেশন) অফিস বেয়ারার্স নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে বিপিজিএমইএর পরিচালনা পরিষদের নতুন সাতজন সদস্য নির্বাচিত হন। পরিচালনা পরিষদের নবনির্বাচিত সাতজন সদস্য হচ্ছেন সাধারণ গ্রুপ সামিম আহমেদ, কাজী আনোয়ারুল হক, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলাল, খাদেম মাহমুদ ইউসুফ। সহযোগী গ্রুপÑ নুর আলম বাচ্চু ও মো. আবুল খায়ের। বিজ্ঞপ্তি
