রাশিয়ার উদ্দেশে একটি সামরিক ট্রেন উত্তর কোরিয়া ছেড়েছে। ধারণা করা হচ্ছে সেই ট্রেনে রয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। ভøাদিভোস্টকে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে কিমের সাক্ষাৎ হতে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে। পশ্চিমাদের সন্দেহ দুই দেশের মধ্যে অস্ত্র চুক্তি হতে পারে। দ. কোরিয়ার সংবাদমাধ্যমে দাবি করা হয়, কিম বিদেশ সফরের জন্য যে সামরিক ট্রেনটি ব্যবহার করেন সেটি উ. কোরিয়া ছেড়ে গেছে বলে মনে হচ্ছে। এরপর গতকাল সোমবার বিবিসি জানায়, আজ মঙ্গলবার কিম-পুতিনের বৈঠক হতে পারে। এর আগে রুশ নিউজ এজেন্সি ইন্টারফেক্স জানিয়েছিল, যে কোনো সময় রাশিয়ায় সফরে আসছেন কিম। এটি উত্তর কোরিয়ার নেতার চার বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম বিদেশ সফর। করোনা মহামারীর কারণে এতদিন তিনি দেশের বাইরে যাননি।
×
