এশিয়ান গেমসের শুটিংয়ে বাংলাদেশ ১৪তম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম

চীনের হাংজুতে চলমান এশিয়ান গেমসে শুক্রবার সপ্তম দিন ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে অংশ নেয় বাংলাদেশ। দলগত ইভেন্টে ১৭০৫ স্কোর করে হয়েছে ১৪তম।

এই ইভেন্টে ১৭৬৯ স্কোর করে স্বর্ণ জয় করেছে ভারত। রৌপ্য জিতেছে স্বাগতিক চীন ও দক্ষিণ কোরিয়া জয় করে নিয়েছে ব্রোঞ্জ।

ব্যক্তিগত ইভেন্টে রবিউল ইসলাম ৫৭১ স্কোর করে ৩৪, আব্দুল্লাহ হেল বাকি ৫৭০ স্কোর করে ৩৬ ও শোভন চৌধুরী ৫৬৪ স্কোর করে ৪২তম হয়েছেন। ৫৪ জন শুটার অংশ নেন এই ইভেন্টে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত