জাপানকে উড়িয়ে শুরু বাংলাদেশের

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৯:০৬ এএম

২০০৬ সালে দোহা এশিয়ান গেমসের পর থেকে আর ছেলেদের কাবাডিতে পদক জেতা হয়নি বাংলাদেশের। ২০১০, ২০১৪ ও ২০১৮ সালে ফিরতে হয়েছিল শূন্য হাতে। সেই আক্ষেপ ঘোচাতে এখন চীনে হ্যাংজুতে রয়েছেন তুহিন তরফদাররা।

আজ সকালে জাপানকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনাও হয়েছে বাংলাদেশের। জয়টা এসেছে ৫২-১৭ পয়েন্টের বড় ব্যবধানে।

প্রথমার্ধ্বে বাংলাদেশ এগিয়ে যায় ২৫-৫ পয়েন্টে। এই জয়ে সেমিফাইনালে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস কুড়িয়ে নিলো বাংলাদেশ দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত