দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে আরও নয়জন মারা গেছে। ঢাকার বাইরে সবচেয়ে বেশি আটজন মারা গেছে। এ নিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল ১ হাজার ৬৪ জনে।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮০০ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫০৪ এবং ঢাকার বাইরে ১ হাজার ২৯৬ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২ হাজার ১৩৫ জন। এর মধ্যে ঢাকায় ৭২২ এবং ঢাকার বাইরে ১ হাজার ৪১৩ জন। চলতি বছর সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ১৮ হাজার ৬৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ঢাকায় ৮৬ হাজার ৯৯৭ এবং ঢাকার বাইরে ১ লাখ ৩১ হাজার ৬৬৭ জন।
