বৃহস্পতিবার জেসিএক্স আবাসন মেলা শুরু

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১২:২৮ এএম

চার দিনের আবাসন মেলার ‘প্রপার্টি এক্সপো’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল রিয়েল এস্টেট কোম্পানি জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড। মেলায় ফ্ল্যাট বুকিং দিলে পাওয়া যাবে ১০ লাখ টাকা পর্যন্ত মূল্যছাড়। এ ছাড়া ইন্টেরিয়র ডিজাইনে ৫০ শতাংশ ছাড়ের সঙ্গে থাকছে কমপ্লিমেন্টরি কিচেন কেবিনেট ও হোম মুভার সার্ভিস।

আগামী ১২ থেকে ১৫ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে জাপান স্ট্রিটের নিজস্ব ভবন ‘জেসিএক্স বিজনেস টাওয়ারে’ মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। অনুষ্ঠানে জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী, ব্র্যান্ড অ্যাম্বাসাডর, জমির মালিকসহ অন্য অতিথিরা উপস্থিত থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত