শাবি প্রেস ক্লাবের নতুন সভাপতি রুদ্র, সম্পাদক নাঈম

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৬:৫৬ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৩-২৪ সেশনের ১৯তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুরুল ইসলাম রুদ্র ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান নাঈম।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব কার্যালয়ে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া এবং সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম খান।

কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি দৈনিক কালবেলার রাহাত হাসান মিশকাত, যুগ্ম সম্পাদক দৈনিক যুগান্তরের জুবায়েদুল হক রবিন, কোষাধ্যক্ষ দৈনিক আজকের পত্রিকার তানভীর হাসান, দপ্তর সম্পাদক জাগোনিউজের নাঈম আহমদ শুভ। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে দৈনিক অধিকারের আদনান হৃদয়, দৈনিক যুগভেরীর সাগর হাসান শুভ্র এবং দৈনিক সিলেট বাণীর নুর আলম নির্বাচিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত