কামিন্সের পর জাম্পারও জোড়া আঘাত

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৪:৪৯ পিএম

লখনৌতে পেরেরা-নিশাঙ্কার শত রানের জুটির পর জোড়া আঘাত হেনেছেন প্যাট কামিন্স। শ্রীলঙ্কার দলীয় ১২৫ রানে প্রথম জুটি ভাঙেন কামিন্স। ফেরান ৬৭ বলে ৬১ রান করা পাথুম নিশাঙ্কাকে।

দ্বিতীয় উইকেটে জুটি বড় হওয়ার আগেই আরেক ওপেনার কুশল পেরেরাকে আউট করেন কামিন্স। দলীয় ১৫৭ রানে পড়ে দ্বিতীয় উইকেট। কামিন্সের বলে বোল হন কুশল। ৮২ বলে ৭৮ রান করেন কুশল। তার ইনিংসে ছিল ১২টি চার।

২৮তম ওভারের শেষ বলে অ্যাডাম জাম্পা লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসকে (৯ রান) আউট করেন। ওক ওভার পর ফিরে প্রথম বলেই সাদিরা সামারাবিক্রমাকে এলবিডাব্লিউর ফাদে ফেলেন জাম্পা। তাতে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান জাম্পা। তবে ডি সিলভা হ্যাটট্রিক বলটি ঠেকিয়ে দেন।

৩০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৬৬ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত