আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন

গ্রামীণফোনে এক দিনের সিইও কিশোরী মালেকা

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১০:৫৬ পিএম

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে নেতৃত্বদান এবং বিভিন্ন শিল্প খাত সম্পর্কে গভীরভাবে জানার সুযোগ তৈরির মাধ্যমে মেয়েদের ক্ষমতায়ন এবং তাদের অনুপ্রাণিত করতে প্ল্যান ইন্টারন্যাশনালের সঙ্গে অংশীদারত্ব করেছে গ্রামীণফোন।

অনুপ্রেরণাদায়ক এ আয়োজনের অংশ হিসেবে গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী হিসেবে প্রতীকী দায়িত্ব পালনের সুযোগ পান ঢাকার উপকণ্ঠ থেকে উঠে আসা ১৭ বছর বয়সী কিশোরী মালেকা। এক দিনের জন্য গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমানের পদে প্রতীকী দায়িত্ব পালন করার মাধ্যমে দেশের হাজারো কিশোরী ও তরুণীর অন্তর্নিহিত সম্ভাবনা আর উচ্চাকাক্সক্ষার প্রতীক হয়ে ওঠেন মালেকা।

অনুষ্ঠানে ইয়াসির আজমান মালেকাকে স্বাগত জানান এবং গ্রামীণফোনের সিনিয়র লিডারশিপ টিমের অংশ করে নেন। পাশাপাশি টেলিযোগাযোগ খাত সম্পর্কে গভীরভাবে জানা, প্রযুক্তি বিশ্বে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন কীভাবে কাজ করে তা বোঝা এবং ক্যারিয়ারে সাফল্য অর্জনে পরামর্শ গ্রহণের অনন্য সুযোগ পান মালেকা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত