৫ বছরের পুরনো মামলায় কারাগারে ‘বাজিগর’ খ্যাত অভিনেতা

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৭:৩২ পিএম

পাঁচ বছর আগের এক মামলায় সাজা পেলেন ‘বাজিগর’ খ্যাত অভিনেতা দলীপ তাহিল। সম্প্রতি সেই ঘটনার রায় দিলেন বিচারক। দু’মাসের সাধারণ জেল হেফাজতের শাস্তি দেওয়া হয়েছে তাকে।

২০১৮ সালে মুম্বাইয়ের এক এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন দলীপ। সেসময় তার গাড়ি ধাক্কা মারে এক অটোচালককে। তারপর অটোযাত্রীদের কটূক্তি এবং গালাগালি করেন অভিনেতা। সে দিনের ওই ঘটনায় অটোতে উপস্থিত দুই যাত্রী অল্প আহতও হন। অটো থেকে নেমে এসে তারা গাড়ির চালককে বেরিয়ে আসতে বলেন। গাড়ি থেকে ড্রাইভার বেরোতেই তারা বুঝতে পারেন গাড়িটি চালাচ্ছিলেন বলিউড অভিনেতা দলীপ তাহিল। এই সময় দলীপ তাদের গালাগালি করার পাশাপাশি ধাক্কাও দেন বলে অভিযোগ। তারপরই পুলিশে অভিযোগ জানান ওই দুই যাত্রী।

এত বছর পর মামলার রায় দিলেও এ প্রসঙ্গে অভিনেতার কোন প্রতিক্রিয়া এখনও মেলেনি।

সূত্র: পিঙ্কভিলা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত