সাবেক ফুটবলার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। সোমবার নিজ বাসায় হঠাৎ অসুস্থ হলে তাকে দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৭৬।
স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। সেদিনই রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আব্দুর রাজ্জাকের জানাজা শেষে পৌর গোরস্থানে লাশ দাফন করা হয়।
আব্দুর রাজ্জাক ও তার ছোট ভাই আব্দুল হালিম ষাট-সত্তর দশকে পিডব্লিউডি, ফায়ার ব্রিগেড ও রহমতগঞ্জের হয়ে ফুটবল খেলতেন। আব্দুর রাজ্জাক দলকে নেতৃত্ব দিয়েছেন।
