ফল খেয়ে মানসিক চাপ দূরে রাখার উপায়

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৯:০২ পিএম

ডিপ্রেশন নানা কারণে ঘিরে ধরে। কীভাবে ডিপ্রেশন থেকে দূরে থাকবেন সেটি আবার আরেক চিন্তা। তবে ফল খেয়েও নাকি ডিপ্রেশন দূর করা যায়। চলুন কোন ফলগুলো খেলে মানসিকভাবে চাঙা থাকতে পারবেন সেটিই জেনে নেওয়া যাক।

কলা
কলা ফাইবার এবং পটাসিয়াম সমৃদ্ধ। এ ছাড়াও কলায় থাকে ভিটামিন বি৬, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। পাশাপাশি কলা মেজাজ ভালো রাখতেও সাহায্য করে। কলা শরীরের আরও অনেক সমস্যা দূর করে।

খোবানি
খোবানি ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ। এই দুটিই মেজাজ ভালো রাখতে সাহায্য করে। তাই মেজাজ খারাপ হলে খোবানিও খেয়ে দেখতে পারেন।

পাতিলেবু
ভিটামিন সি-এর সবচেয়ে বড় উৎস হচ্ছে পাতিলেবু। পাশাপাশি ভিটামিন সি মেজাজ ভালো রাখার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ফলে মুড ভালো রাখতে ট্রাই করে পারেন এটিও।

তরমুজ
অনেক সময় পানির অভাবেও মেজাজ খারাপ হয়ে যায়। আর সেক্ষেত্রে তরমুজ হয়ে উঠতে পারে দারুণ কার্যকরী। কারণ তরমুজে প্রায় ৯০ শতাংশ পানি থাকে। এ ছাড়াও তরমুজে রয়েছে অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা এনার্জি লেভেল বাড়ায় এবং মেজাজ ভালো করে।

কমলালেবু
কমলালেবু ভিটামিন সি-তে সমৃদ্ধ একটি ফল। এ ছাড়াও এতে থাকে পটাশিয়াম। যার কারণে এটি মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর করতে বিশেষভাবে সাহায্য করে।

ব্লুবেরি 
এটি একটি সাইট্রাস ফল। এই ফলটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা সরাসরি মেজাজ ভালো করতে কার্যকরী ভূমিকা পালন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত