তফসিল ঘোষণা

আধাবেলা হরতাল বাম গণতান্ত্রিক জোটের 

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১১:৩৩ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা প্রতিবাদে আধাবেলা হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। সকাল থেকে রাজধানীর পল্টন প্রেসক্লাব ও শাহবাগে অবস্থান নেয় জোটের নেতাকর্মীরা।

জোটের নেতারা বলেন, নির্বাচনের গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি না করে একতরফা তফসিল ঘোষণা করেছে। এতেই বুঝা যায় এই কমিশন সরকারের আজ্ঞাবহ। নির্বাচন সামনে রেখে সরকার জনমত ও বিরোধী দলগুলোর দাবি উপেক্ষা করে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে, যা নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছে। 

তারা বলেন, অধিকাংশ রাজনৈতিক দলকে বাইরে রেখে যেকোনোভাবে গায়ের জোরে একতরফা নির্বাচন করার অর্থ হবে রাজনৈতিক সহিংসতা জিইয়ে রাখা। এর ফলে অর্থনীতি, রাজনৈতিক পরিবেশ ও সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত