প্রথম বিদেশ সফরে ইউক্রেনে ডেভিড ক্যামেরন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৫:০০ এএম

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমেই ইউক্রেন সফরে গেলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গতকাল বৃহস্পতিবার তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে গতকাল বৃহস্পতিবার বৈঠক করেন। গত সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার মন্ত্রিসভায় রদবদল আনার সময় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। কনজারভেটিভ পার্টির এই নেতা ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতি যুদ্ধ এবং গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলতি লড়াইয়ের মধ্যে ডেভিড ক্যামেরন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন। যুদ্ধে কিয়েভের প্রতি লন্ডনের সমর্থনের কথা আবারও জোরালোভাবে তুলে ধরেন তিনি। ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের জন্য ক্যামেরনকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ক্যামেরনকে অভিনন্দন জানান জেলেনস্কি। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম দফার বিদেশ সফরের জন্য ইউক্রেনকে বেছে নেওয়ার জন্যও তাকে ধন্যবাদ জানান জেলেনস্কি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত