মির্জা ফখরুলের জামিন শুনানি পেছাল

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৩:০২ এএম

রাজধানীর রমনা থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পিছিয়েছে আদালত। প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগে এ মামলাটি করা হয়।

গতকাল সোমবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে তার জামিন শুনানির দিন ধার্য ছিল। এদিন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে আদালত শুনানি পিছিয়ে ২২ নভেম্বর দিন ঠিক করে।

এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল বলেছিলেন, ‘আমরা রাষ্ট্রপক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিনের সর্বোচ্চ বিরোধিতা করব।’

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক, গেটে হামলা চালানো হয়। আসামিরা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির  ৫৯ নেতার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত