শিল্পকলা পদক পাচ্ছেন অরুণা বিশ্বাস

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৫:২৪ এএম

যাত্রাশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের জন্য শিল্পকলা পদকে ভূষিত হচ্ছেন অরুণা বিশ্বাস। এ বছর শিল্পকলা পদক-২০২২ পাচ্ছেন এ অভিনেত্রী-নির্মাতা।

পুরস্কারপ্রাপ্তির খবরে নিজের অনুভূতি জানাতে গিয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘আমার কাছে এই সম্মাননাটা সত্যিই সারপ্রাইজের মতো। জীবনে কোনো লবিং ছাড়াই এমন স্বীকৃতি পাব ভাবিনি! সত্যিই আমি কৃতজ্ঞ। আজ এটুকু এভাবে বিশ্বাস করতে হচ্ছে, এক জীবনে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেলে কোনো কিছুই ফেলনা যায় না। বাবার কাছ থেকেও যেমন সেই শিক্ষাটাই পেয়েছি। আজীবন সেভাবেই কাজ করে যেতে চাই।’

সম্প্রতি মুক্তি পেয়েছে অরুণা বিশ্বাস পরিচালিত তার প্রথম সিনেমা ‘অসম্ভব’, যা বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। এ ছাড়া দীর্ঘ ক্যারিয়ারে এই অভিনেত্রী পাঁচ শতাধিক নাটক নির্মাণ ও প্রযোজনা করেছেন। অরুণা বিশ্বাসের বাবা কিংবদন্তি অমলেন্দু বিশ্বাসকে বাংলাদেশি যাত্রাশিল্পের পথিকৃৎ বলা হয়। অমলেন্দু বিশ্বাসের হাত ধরে এই ইন্ডাস্ট্রিতে একাধিক শিল্পীর আবির্ভাব হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত