এক ঝলকেই হইচই ফেলে দিয়েছে রণবীর কাপুরের আসন্ন সিনেমা ‘অ্যানিমেল’। লুফে নিয়েছেন দর্শকরা। তবে ভেতরটা আরও ভয়াবহ বলেই জানিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড।
সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। সেন্সর বোর্ডের তরফে ‘এ’ সার্টিফিকেট পায় ‘অ্যানিমেল’। ভারতীয় সিনে বাণিজ্য বিশ্লেষক হিমেশ মানকাড় এক্স হ্যান্ডেলে এই সম্পর্কিত একটি টুইটে জানিয়েছেন, ‘এই ছবি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য। ৩ ঘণ্টা ২১ মিনিটের ছবি। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে রণবীর কাপুরের প্রথম কাজ ‘অ্যানিনেল’।’
প্রসঙ্গত, প্রথমবার এই ছবিতে রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। রণবীরের বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। অন্যদিকে পয়লা ঝলকে ববি দেওলও তুখড় রূপে সামনে এসেছেন।
আগামী ১ ডিসেম্বর বিশ্বব্যাপি মুক্তি পেতে যাচ্ছে রণবীর-রাশমিকা অভিনীত ‘অ্যানিমেল’। পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে এটি পরিচালনা করেছেন ‘কবির সিং’খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
